শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
মহানগর

‘স্টার কাচ্চিতে’ পচা কাবাব, প্রতিবাদ করা গ্রাহককে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘স্টার কাচ্চিতে’ পচা কাবাব, প্রতিবাদ করা গ্রাহককে মারধর

কাচ্চি বিরিয়ানিতে ‘পচা ও গন্ধযুক্ত’ টিক্কা কাবাব দেয়ার প্রতিবাদ করায় গ্রাহককে মারধরের অভিযোগে ঢাকার ‘স্টার কাবার অ্যান্ড রেস্টুরেন্টের’ বনানী শাখার ১১ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে স্টারের বনানী শাখার ম্যানেজার মো. মুসলিমসহ ১১ কর্মীকে গ্রেপ্তার করা হয়।

ওসি সারোয়ার জানান, এক গ্রাহককে মারধরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আর কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সালেহ মোহাম্মদ রশীদ অলক ও তার বন্ধুর কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা কাবাব দেয়া হয়। পরে তিনি বিষয়টি নিয়ে স্টার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তার বন্ধু খাবারে গন্ধ পাওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার তাকে অপমানজনক কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে অলক প্রতিবাদ করলে, আশপাশের আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন।

সোমবার ‘স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টট’ ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মো. রাসেল হাওলাদার।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। আমরা কাজে ব্যস্ত আছি।