শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সৌদি আরবে হঠাৎ হলো শিলা বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদি আরবে হঠাৎ হলো শিলা বৃষ্টি
ছবি: সংগৃহীত

সৌদি আরব হঠাৎ সাক্ষী হলো বিরল শিলা বৃষ্টির। শুক্রবার (১৪ এপ্রিল) দেশটির একটি বড় অংশে এই শিলাবৃষ্টির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বিরল এ দৃশ্য ক্যামেরায় ধারণও করেছেন। খবর খালিজ টাইমসের।

সৌদি স্টর্ম সেন্টারের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় এক বাসিন্দা বাইরে বের হয়ে শিলা কুড়িয়ে নিচ্ছেন। তিনি হাতে থাকা শিলাগুলো ক্যামেরায় দেখাতে থাকেন। এরপর তার পেছন থেকে আরেক বাসিন্দাও তাঁর হাতে থাকা শিলাগুলো দেখাতে থাকেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, ফাহাদ মুহাম্মদ নামের এক বাসিন্দা কাদাপানির স্রোতের পাশে জমে থাকা শিলার ওপর হাঁটছেন। এরপর তিনি নিচু হয়ে গোলাকৃতির শিলাগুলো কুড়াতে শুরু করেন। সেগুলো হাতে নিয়ে ক্যামেরার কাছে এসে বিরল এ দৃশ্য দর্শকদের উদ্দেশে দেখাতে থাকেন তিনি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর বলেছে, গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) হাত্তা (দুবাই) ও খাত্ততে ভারী বৃষ্টি হয়েছে। জনগণকে বিপর্যয়পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে কমলা ও হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ