শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সৌদি আরবের দাম্মামে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদি আরবের দাম্মামে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু

সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই ঘটনা ঘটে।

বাংলাদেশ দূতাবাস জানায়, নিহত বাংলাদেশিদের মধ্যে তিন জন নাটোরের এবং একজন রাজশাহীর। অন্য তিন জনের বাড়ি সম্পর্কে এখনও জানা যায়নি। এছাড়া নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরমধ্যেই বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তের দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

 

আফ/দীপ্ত নিউজ