শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সৌদিসহ আজ যেসব দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সৌদিসহ আজ যেসব দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদ
ছবি- আরব নিউজ

সৌদির পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদ্‌যাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের পাশাপাশি কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে । তবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে ঈদ হবে আগামীকাল শনিবার।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে সৌদি আরবের তুমাইর এবং সুদাইর থেকে একযোগে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন দেশটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী ড. আব্দুল্লাহ্ খোদাইরী। এর পরপরই সৌদি রয়েল কোর্ট থেকে ঘোষণা দেয়া হয়, শুক্রবার দেশটিতে উদ্‌যাপন হবে পবিত্র ঈদুল ফিতর।

এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, জাপান, থাইল্যান্ড, ফিলিপিন্স, তুরস্ক ও অস্ট্রেলিয়ার আকাশে বৃহস্পতিবার চাঁদ দেখা যায়নি। দেশগুলোর চাঁদ দেখা কমিটি জানিয়েছে, শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে।

 

এফএম/দীপ্ত সংবাদ