শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফেনীর প্রবাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফেনীর প্রবাসী নিহত
সৌদি প্রবাসী সম্রাট হোসেন- ফাইল ছবি

সৌদি আরবে গাড়ি উল্টে সম্রাট হোসেন (৩৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির আল কাসিম হইল শহরের শেহরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।

নিহতের চাচা নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেন।

সহকর্মীদের বরাত দিয়ে চাচা নজরুল ইসলাম শামীম জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে বের হন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে মরুভূমি স্বরূপ স্থানে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে মারা যায় সে। এ সময় তার সঙ্গে থাকা অপর এক সহকর্মী আহত হন।

জানা গেছে, জীবিকার তাগিদে ছয় বছর আগে সৌদি আরবে যান সম্রাট।সবশেষ দুবছর আগে দেশ এসে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। এ বছর রমজানে তার দেশে আসার কথা ছিলো। সম্রাটের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ছাগলনাইয়ার সম্রাট হোসেন নিহত হয়েছেন।

 

এজে/দীপ্ত নিউজ