শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
প্রবাস

সৌদিতে গ্যাস বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদিতে গ্যাস বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবের তাবুক শহরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি দুই নাগরিক নিহত হয়েছেন।

নিহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের থোলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং হামিরপাড়া এলাকার মোক্তার আহমেদের ছেলে সিফাত।

বুধবার সৌদি আরব থেকে প্রাপ্ত এক বার্তারভিত্তিতে রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুম বলেন, মঙ্গলবার সকালে রিয়াদ থেকে প্রায় ১৩০০ কিলোমিটার পশ্চিমে তাবুক শহরে একটি প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের মধ্যে বাংলাদেশি দুজন নাগরিকও রয়েছেন।