শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
প্রবাস

সৌদিতে গিয়ে লাশ হলেন তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সৌদিতে গিয়ে লাশ হলেন তরুণ

ভাগ্য বদলাতে সৌদি আরব গিয়ে পাথরচাপায় সাতক্ষীরার মোঃ আবু মুসা (২১) নামে এক তরুনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৩ জুলাই) সৌদি সময় বিকাল ৪টায় রিয়াদ শহর থেকে এক হাজার কিলোমিটার দূরে ‘নাজরান’ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মূসা শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে।

নিহতের ভাই আবু ঈসা জানান, প্রায় ২ মাস আগে মূসা সৌদি আরবে শ্রমিক হিসাবে কাজে যান। রবিবার পাহাড়ে এস্কেভেটর মেশিন দিয়ে পাথর কাটার সময় পাথরের বিশাল স্তুপ আচমকা ভেঙে পড়তে থাকলে আত্মরক্ষার্থে তিনি এস্কেভেটর মেশিন থেকে নিচে লাফিয়ে পড়েন।

তিনি আরও জানান, পাথরের বিশাল স্তুপটি তাকে সহ এস্কেভেটর মেশিনটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় মূসা। খবর পেয়ে সৌদি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে তার মরদেহটি উদ্ধার করে।

রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন জানান, মূসা এস্কেভেটর মেশিনের চালক হিসাবে শ্যামনগরে দীর্ঘদিন যাবত কাজ করতেন। সম্প্রতি সৌদিআরবে একটি কোম্পানীর অধীনে চুক্তিতে তিনি এস্কেভেটর চালক হিসাবে কাজ করতে যান। তার মরদেহটি দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে।

 

রঘুনাথ খাঁ/এসএ/দীপ্ত নিউজ