শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সোনাগাজীতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

আদীব জামাল
আদীব জামাল
সোনাগাজীতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ফেনীর সোনাগাজীতে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ফেরদৌস হুমাইরা (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের আবদুল হামিদ সাইফুলের মেয়ে। বুধবার (২৩ আগস্ট) সকালে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিশুর দাদা নজরুল ইসলাম জানান, হুমাইরা ঘর থেকে বের হয়ে বাইরে খেলা করছিল। কিছুক্ষণ পর হুমাইরাকে তার দাদি কয়েক বার ডাকলে সাড়া না দেয়ায় বাইরে খুঁজতে থাকে। পুকুরের পাড়ে তার একটি জুতা দেখে এগিয়ে গেলে পুকুরের মধ্যে আরেকটি জুতা ভাসতে দেখে  কয়েকজন পুকুরে নেমে খোঁজার সময় পানিতে খুঁজে পায় তাকে। পানি থেকে তুলে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আলী খান শিশুটির পানিতে ডুবে মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ