শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সেলিব্রিটি ক্রিকেট লীগের ফাইনালের সময় নির্ধারন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সেলিব্রিটি ক্রিকেট লীগের ফাইনালের সময় নির্ধারন

 

সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছিল শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিসিএল এর ম্যাচে অপ্রীতিকর ঘটনার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানায় টুর্নামেন্ট আয়োজক কর্তৃপক্ষ। এবার জানা গেল, আবারও শুরু হতে যাচ্ছে এই টুর্ণামেন্ট।

জানা গেছে, মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সটের ও টুর্নামেন্টের আট দলের আট অধিনায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

জি নেক্সটের সদস্য অর্নিল হাসান বলেন, আট অধিনায়ককে ডাকা হয়েছিল।

প্রায় দুই ঘণ্টা বিষয়টি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।

 

আল/ দীপ্ত সংবাদ