শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে সর্বশেষ যা হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে সর্বশেষ যা হলো

রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি ঘটনাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। বিষয়টি নিয়ে মামলার কথা শোনা গেলেও পরে জানা গেছে মীমাংসা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) মিরপুরের পল্লবী থানায় ঘটনাটির মীমাংসা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক কালবেলাকে বলেন, ঘটনার পরদিন ছয়জনের নামে অভিযোগ নিয়ে পল্লবী থানায় গিয়েছিলেন আয়োজক কমিটি।

এ সময় চিত্রনায়ক শরীফুল রাজ, পরিচালক নঈম ইমতিয়াজ নিয়ামুল, পরিচালক মোস্তফা কামাল রাজের অ্যাসিস্ট্যান্স সোহাগ, পরিচালক মোহন আহমেদ, পরিচালক আজহারুল হক আদিল ও সহকারী পরিচালক তারেকের বিরুদ্ধে অভিযোগ করা হয়।

তবে অভিযোগটি মামলা পর্যন্ত গড়ায়নি বলে কালবেলাকে জানিয়েছেন ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া।

তিনি বলেন, অভিযোগ নিয়ে এসেছিলেন তবে শেষ পর্যন্ত মামলা হয়নি বরং ঘটনাটির আপসনামা (মীমাংসা) হয়েছে।

এ দিকে, মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ৮ দলের অধিনায়ক নিয়ে বৈঠক করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির এক সদস্য।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে এ নিয়ে বৈঠক আছে। আমরা আশা করছি আগামী ১৬ ও ১৭ তারিখ খেলা হতে পারে।

শায়লা/দীপ্ত নিউজ