শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজধানী

সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি, ৬ জন ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি, ৬ জন ৭ দিনের রিমান্ডে

রাজধানী মোহাম্মদপুরে মধ্যরাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬ জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব–ইন্সপেক্টর হেলাল উদ্দিন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন– জাকির হোসেন ওরফে জিন জাকির (৩৬), শরিফুল ইসলাম তুষার (৩৪), মাসুদুর রহমান (৪২), আরিফুল ইসলাম তরফদার (৩০), জাহিদ হাসান (৩৫) ও আব্দুস সালাম (৫০)।

এরআগে, সোমবার (১৪ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের সাব–ইন্সপেক্টর রাশেদুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামিদের পক্ষে তাঁদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উল্লেখ্য, শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ের (তিন রাস্তার মোড়) কাছে ‘স্বপ্ননীড় হাউজিং’–এর ৭২০/১ নম্বর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ।

 

এসএ