শিরোনাম
গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
জীবনযাপন

সেদ্ধ ডিম কেন খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সেদ্ধ ডিম কেন খাবেন
সেদ্ধ ডিম

মানবদেহের বিকাশ এবং পুষ্টির জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদানই রয়েছে ডিমে। এটি শরীরের নানারকম উপকার করে এবং সুস্বাস্থ্যের জন্য খাওয়া খুব জরুরি। নানারকম ডায়েটে ডিম থাকে, এটি সব বয়সীদের জন্যই উপকারী খাবার। খনিজ এবং ভিটামিনে সমৃদ্ধ ডিম খেতেও সুস্বাদু। এ কারণেই বেশিরভাগ পুষ্টি বিশেষজ্ঞরা ডিমকে সকালের খাবারে রাখার কথা বলেন।

আসুন জেনে নেই ডিম কেন খাবেন:-

  • প্রোটিনের উৎস [ সেদ্ধ ডিম প্রোটিনের ১১%-১৪% পূরণ করে]
  • শক্তি বাড়ায় [ ডিম যেহেতু প্রোটিনের একটি দুর্দান্ত উৎস, তাই এটি সকালের শক্তি বৃদ্ধির জন্য উপযুক্ত খাবার। প্রোটিন কার্বোহাইড্রেটের চেয়ে দেহে ভাঙতে বেশি সময় নেয়। ]
  • ক্ষুধা কমায় [ ডিম খেলে সারাদিন কম ক্ষুধা লাগে। ডিম দীর্ঘ সময় ধরে পেট ভরিয়ে রাখে এবং শরীরে সঠিক পুষ্টি পৌঁছে দেয়। ]
  • ওজন কমাতে সাহায্য করে [কিন্তু ডিম খাওয়ার কারণে ক্ষুধা কম লাগে এবং সারাদিনে কম খাওয়া হয়। যে কারণে ওজন নিয়ন্ত্রণে থাকে। ]
  • দ্রুততর বিপাক [ডিমে রয়েছে সমস্ত প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, যা বিপাকের উন্নতি করে। ডিম প্রোটিনে ভরা, তাই এটি বিপাক প্রক্রিয়া আরও বেশি উন্নত করে।]

যূথী/ দীপ্ত সংবাদ