শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সেচ খালে মিলল ব্যক্তির মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সেচ খালে মিলল ব্যক্তির মরদেহ

ঝিনাইদহের শৈলকুপায় ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) সকালে ভগবাননগর গ্রামের একটি সেচ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃতের পরিচয়–ইদ্রিস আলী (৪০) ভগবাননগর গ্রামের সানারুদ্দিন মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয়রা জানান, ইদ্রিস আলী শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। রাতে তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। শনিবার (২২ জুলাই) সকালে গ্রামের চাষিরা সেচ খালে পাট জাগ দিতে গিয়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখেন। এরপর তারা ইদ্রিসের পরিবারকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে শৈলকুপার ভাটই এলাকার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শরীরে কাঁপুনির ওঠার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

শায়লা/ দীপ্ত নিউজ