শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল ফ্লাওয়ার্স বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল ফ্লাওয়ার্স বাংলাদেশ

পবিত্র ঈদ–উল–ফিতর উপলক্ষে ছোট্ট সোনামনিদের মাঝে ঈদ উদযাপন সামগ্রী বিতরণ করেন ফ্লাওয়ার্স বাংলাদেশ।

শনিবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ অডিটরিয়ামে পবিত্র ঈদ–উল–ফিতর উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপন সামগ্রী ছোট্ট সোনামনিদের মাঝে বিতরণের মাধ্যমে ঈদ আনন্দ ভাগ করে নেন ফ্লাওয়ার্স বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক দল।

সংগঠনের প্রতিনিধিরা বলেন, তারা নিজেদের ঈদের খরচের একটি অংশ প্রায় শতাধিক শিশুদের মাঝে ঈদের নতুন পোশাকসহ উপহার সামগ্রী বিতরণ করেছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল শিশুদের নতুন জামা, সেমাই, চিনি, চকলেট, দুধ, চাল টুথ পেস্ট, ব্রাশ, নেইল কাটার, মেহেদী, সাবান, শ্যাম্পু ও বিভিন্ন রকমের চকলেট।

তারা বলেন কারো দানের টাকায় নয়, এই দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে তারা প্রতিবছর এই আয়োজনটি করে থাকে। এ সময় সংগঠনের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন এবং তারা সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ