শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সুবর্ণচরে ৭’শ ভূমিহীন পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুবর্ণচরে ৭’শ ভূমিহীন পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ
সুবর্ণচরে ৭'শ ভূমিহীন পরিবারের মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালীর সুবর্ণচরে ভূমিদস্যুদের কবল থেকে ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর ব্যাগ্গা গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ৭‘শ ভূমিহীন পরিবারের ৫ শতাধিক নারী–পুরুষ অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার চর ব্যাগ্গা গ্রামের সফি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: সুবর্ণচরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, এ জায়গা নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে। আদালত এ জায়গায় দু‘পক্ষের ওপর স্থিতিবস্থা জারি করে। ওই মামলা শেষ হলে প্রকৃত ভূমিহীন থাকলে তাদের মধ্যে বন্দোবস্ত দিতে কোনো সমস্য নেই।

 

 

খায়রুল / আল / দীপ্ত সংবাদ