শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সুবর্ণচরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আদীব জামাল
আদীব জামাল
সুবর্ণচরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা–২০২৩ইং অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল ইসলাম সুমন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ছালেহ উদ্দিন এর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন, জেলা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দ।

বিশেষ অতিথি ছিলেন, সহ–সভাপতি রনজিৎ চন্দ্র কুরী, খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফেজ আহমেদ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ মুহীদ্দিন ফরহাদ এবং বিচারকের দায়িত্ব পালন করেন, সুবর্ণচর উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের প্রভাষক আফরোজ বানু, সৈকত সরকারি কলেজের প্রভাষক ইসমাইল হোসেন এবং সময় সমন্বয়কারী হাজী মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সামছুল আলম।

‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবার নয়, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই মূখ্য‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার শহীদ জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয় ও চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রথম রাউন্ডে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় জয়ী হয় এবং দ্বিতীয় রাউন্ডে চরবাটা খাসের উচ্চ বিদ্যালয় ও হাজী মোশারেফ হোসেন উচ্চ বিদ্যালয়ের মধ্যে চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় জয়ী হয়।

ফাইনাল রাউন্ডে প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায় বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানার্স–আপ হয়।

পরে, চ্যাম্পিয়ন ও রানার্স–আপ দলকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ