শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সুবর্ণচরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সুবর্ণচরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন ২ সহোদরা বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর মজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার চরজব্বর ইউনিয়নের চর মজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়ির আবুল কালামের মেয়ে ইসরাত জাহান সুইম (৯) ও আফরিন আক্তার লামিয়া (৫)। সুইম স্থানীয় জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ও লামিয়া একই মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় দুই বোন মাদরাসা থেকে দুপুর ১টার দিকে বাড়ি ফিরে আসে। এরপর একসাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন সবাই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে ছোট লামিয়া পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনে সুইমেরও মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোসল করতে নেমে ছোট বোন ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আল / দীপ্ত সংবাদ