শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা
ফাতিমা তাসনিম জুমা

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা‘র একটি ফেসবুক পোস্ট কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

বিয়ের আগে হবু জীবনসঙ্গী সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে করা তাঁর পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টটি করেন জুমা।

তিনি লিখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার শামি বাই কিনা।’

পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরেও নিজ অবস্থান স্পষ্ট করেন তিনি। সেখানে জুমা লিখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’

তার এই পোস্টের বক্তব্য ও শব্দচয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কৌতূহল তৈরি হয়েছে।

বিশেষ করে বিয়ের আগে জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে দেওয়া পরামর্শটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে পোস্টে সম্ভাব্য জীবনসঙ্গী কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি ফাতিমা তাসনিম জুমা।