শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সুন্দরবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুন্দরবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় গহীন বনে শনিবার বিকেলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।

শনিবার (০৪ মে) সুন্দরবনের লতিফের ছিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে। বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানো চেষ্টা করছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পরে বনকর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। আমিও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ