শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সুন্দরবনের থেকে ৪ জন কাঁকড়া শিকারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুন্দরবনের থেকে ৪ জন কাঁকড়া শিকারী আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া শিকারের অভিযোগে সুন্দরবন থেকে ১২টি নৌকা, ১ হাজার পিচ আটলসহ ৪জন কাঁকড়া শিকারীকে আটক করেছে সিপিজির সদস্য ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তারা।

রবিবার (১৩ আগস্ট) রাতে তাদের কোবাদক্ষ স্টেশনের সুন্দরবনের সাপখালী খাল এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কয়রা উপজেলার দোশালিয়া গ্রামের জেহের আলীর ছেলে ইমদাদুল (৪০), মৃত মোনাজাত মোল্লার ছেলে শাহিনুর (৪০), মৃত আবুল কাশেমের ছেলে সেফাতুল্লাহ (২৭), রহিম সরদারের ছেলে আবদুল্লাহ (২৭)।

জুন, জুলাই, আগস্ট এ তিন মাস সুন্দরবনে মাছ, কাঁকড়াসহ পর্যটক প্রবেশ সরকারি ভাবে নিষদ্ধ থাকলেও কিছু অসাধু বন বিভাগের সদস্যদের সহযোগিতায় মাছ কাঁকড়া আহরণ চলছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, বন বিভাগের কড়া পাহাড়ার মধ্যে ও কি করে অসাধু চক্র সুন্দরবনে প্রবেশ করে তাদের সহযোগিতা ছাড়া।

কবাদক্ষ স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন জানান, আটক ব্যাক্তিদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ