শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুন্দরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুন্দরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা এলাকায় তিস্তার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ তিস্তা নদীতে ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে নদী থেকে মরদেহ উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে হয়তো স্রোতের সাথে উজান থেকে মরদেহটি ভেসে এসেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।

ভবতোষ রায় মনা/পূণিমা/দীপ্ত নিউজ