শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

‘সুড়ঙ্গ’ পাইরাসের দুই সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘সুড়ঙ্গ’ পাইরাসের দুই সদস্য আটক

এবারের ঈদে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’ পাইরেসি হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতদের নাম ইমামুল কবির ও মনিরুল শেখ।

শনিবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ‘সুড়ঙ্গ’ সিনেমার প্রযোজক–পরিচালক ও অভিনেতা–অভিনেত্রী এসেছিলেন আমাদের কাছে। সিনেমাটির পাইরেসি নিয়ে অভিযোগ করেছিলেন তারা। সিনেমাটি বর্তমানে দেশ–বিদেশে ভালো সাড়া ফেলছে। আর সেই সময় একটি চক্র সিনেমাটি পাইরেসি করে নানা মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে দর্শকরা সিনেমাটি দেখতে হলবিমুখ হন। যা আইনের দৃষ্টিতে অপরাধ।

সিনেমাটি পাইরেসি হওয়ার মাধ্যমে প্রযোজককে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হয়েছে। এই পাইরেসির সঙ্গে জড়িতদের মধ্যে ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছি আমরা। তারা নিজেদের অপরাধ স্বীকারও করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ডিবিপ্রধান।

গত ২৭ জুলাই সিনেমাটি পাইরেসি হওয়ার ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার মাকিবল, নির্মাতা রায়হান রাফী এবং অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জা।

‘সুড়ঙ্গ’ পাইরেসি ঘটনায় অভিযোগে প্রাথমিকভাবে শনাক্ত ছয়জনের নাম উল্লেখ করা হয়েছিল। অভিযোগ দেয়ার দ্বিতীয় দিন দু’জনকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

শায়লা/ দীপ্ত নিউজ