শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ

 

সুইডেনে পবিত্র ধর্মগ্রন্থ আল–কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১০ জুলাই) বিকেলে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ইমাম পরিষদ। প্রতিবাদ সমাবেশে কালীগঞ্জ ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহামুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, ওসমান গনি, ফারুক নোমানী, কাজী নুরুন নবীসহ অন্যান্যরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যারা পবিত্র আল–কোরআনের অবমাননা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোরআনের অবমাননা কোন মুসলমান মেনে নিবে না। এছাড়াও বাংলাদেশে সাধারণ মানুষকে সুইডেনের পন্য না ক্রয় করার অনুরোধ জানানো হয়।

এরপর আছরের নামাজের পর কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

 

শাহরিয়ার আলম/ আল / দীপ্ত সংবাদ