শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সীমান্তে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সীমান্তে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে শুক্রবার (৭ জুলাই) দুপুর ২ টার দিকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

যুবকের শরীরে গুলি এবং আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবকের নাম রফিকুল ইসলাম, সে দুর্গাপুর ইউনিয়নের মৃত হায়দার আলীর ছেলে।

জানা যায়, রফিকুল ভারতের সীমানা ৯২৭ নং পিলারের কাছাকাছি ভারতীয় দরিবস, জারিধল্লা এলাকায় গেলে ভারতীয় সন্ত্রাসী বাহিনী পূর্ব শত্রুতার জেরে তাকে আটক করে পিটিয়ে মেরে ফেলে। এরপর লাশ কলা গাছের ভুড়ায় বাংলাদেশের দিকে ভাসিয়ে দেয়।

আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে বিজিবি এখনও কোন বক্তব্য দেয় নাই।

মাহমুদুল/এসএ/দীপ্ত নিউজ