শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত
ছবি: সংগৃহীত

 

আগামী ২১ নভেম্বর, সিলেট অভিমুখে ট্রেনযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের পূর্বনির্ধারিত লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। দাবি বাস্তবায়নে শিগগিরই জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। 

রবিবার (১৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় জোটের লিয়াজোঁ কমিটি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান জোট মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করেছে।

তিনি বলেন, ‘সারা দেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে, ফ্যাসিস্টরা অগ্নিসংযোগ করছে। কিন্তু সরকার তা দমনে ব্যর্থ। ইচ্ছা করেই তারা এমনটি করছে। এতেই প্রমাণ হয় পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করেছে সরকার।’

জামায়াতের এই নেতা বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা ‘জামাই আদরে’ আপ্যায়িত হচ্ছে। এতে প্রমাণ হয় সরকার ফ্যাসিবাদের প্রতি আনুকূল্য দেখাচ্ছে। সরকার উল্টো পথে চলা শুরু করেছে এবং তাদের ওপর মানুষের আস্থা নেই। গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে সরকার দৃশ্যমান আন্তরিক না হলে জাতীয় ঐক্য সম্ভব নয়।

এর আগে, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে ৪ বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী— গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১–দলীয় জোট। সবশেষ তৃতীয় কর্মসূচি হিসেবে গত ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়, যার সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়া। চার বিভাগের মধ্যে শেষ কর্মসূচি হিসেবে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ হওয়ার কথা ছিল।