শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম
সিলেটের জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। ছবি: সংগৃহীত

ভেজালবিরোধী অভিযানের জন্য সুপরিচিত কর্মকর্তা মো. সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে তিনি দায়িত্ব নেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেয়ার পরপরই সারওয়ার আলম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

এর আগে, গত সোমবার (১৮ আগস্ট) সাদা পাথর লুটের ঘটনায় সমালোচিত সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরদিনই তার স্থলাভিষিক্ত করে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়।

ভেজালবিরোধী অভিযানে সাহসী ভূমিকা রাখায় সারওয়ার আলম সারাদেশে আলোচিত একজন ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।