শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিরাজগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, হেলপার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, হেলপার নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় আমের ক্যারেট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কার ঘটনায় ট্রাকের হেলপার মোরসালিন(২০) নিহত হয়েছেন।

শনিবার (২৯ জুন) ভোরে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের হরিণচরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক হেলপার মোরসালিন(২০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়া ডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের মোঃ.তাজউল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম ওয়াদুদ হোসেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোরে ক্যারেট বোঝাই ট্রাক ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। সিরাজগঞ্জের হরিণচরা বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে–মুচড়ে গেলে হেলপার মোরসালিন নিহত হন ও ট্রাকের চালক আহত হন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সিরাজুল/এসএ/দীপ্ত সংবাদ