শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জে একই লাইনে দুই ট্রেন: তদন্তে কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিরাজগঞ্জে একই লাইনে দুই ট্রেন: তদন্তে কমিটি গঠন
একই লাইনে দুই ট্রেন

ঢাকা–ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে একই লেনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতু দুট ট্রেন প্রবেশের ঘটনায় তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামীকাল সোমবারের (৬ মে) মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া জন্য বলা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ–অর–রশিদকে কমিটির আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। যাদের মধ্যে রয়েছেন সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা। ইতোমধ্যে তারা ঘটনাস্থলও পরিদর্শন করেছেন।

এর আগে শনিবার (৪ মে) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে সিগনালের ভুলের কারণে দুই ট্রেন মুখোমুখি অবস্থানে পৌঁছালে চালকের দক্ষতায় বড় কোন দূর্ঘটনার ঘটনা ঘটেনি বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এখানে দুটি প্লাটফর্ম নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটির কাজ শেষ হলেও অপরটির কাজ চলমান। এ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান সিগনালিং পদ্ধতি ভেঙে ম্যানুয়াল পদ্ধতি চালু করে। শনিবার দুপুর আড়াইটার দিকে মৈত্রী এক্সপ্র্রেস ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরই রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস চলে আসে। ওই ট্রেনটি ৪ নম্বর প্লাটফর্মে প্রবেশের কথা। কিন্তু অদক্ষ লাইনম্যানদের ভুলের কারণে ট্রেনটি ৫ নম্বর প্লাটফর্মে ঢুকে পড়ে। বিষয়টি চালক দূর থেকে লক্ষ্য করে ট্রেনটি থামিয়ে দেন। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থকে রক্ষা পায় ট্রেন ও হাজারখানেক যাত্রী।

তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা হবে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শিশির/ আল / দীপ্ত সংবাদ