শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সিন্দুকছড়ি সড়কে ফাটল, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিন্দুকছড়ি সড়কে ফাটল, যান চলাচল বন্ধ

খাগড়াছড়িতে ভারী বর্ষণে সিন্দুকছড়ির ধুমনিঘাট কাটাপাহাড় এলাকায় সড়ক দেবে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান।

নির্বাহী প্রকৌশলী বলেন, ‘গেল কয়েকদিনের প্রবল বর্ষণে পাহাড়ী সড়কটির একপাশের মাটি দেবে গিয়ে সড়কে ফাটল সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিষয়টি জানার পর বিকেলে সড়ক সংস্কারের কাজ শুরু হয়।’

সড়ক দেবে যাওয়ায় খাগড়াছড়ির মহালছড়ি থেকে গুইমারার জালিয়াপাড়ার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের জুন মাসে সিন্দুকছড়ি সড়কটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ