শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিকিমে বন্যায় বাংলাদেশে ভেসে আসছে মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিকিমে বন্যায় বাংলাদেশে ভেসে আসছে মরদেহ

ভারতের সিকিমে ভয়াবহ বন্যায়, পানির তোড়ে তিস্তা নদী দিয়ে বাংলাদেশে ভেসে আসছে মানুষের মরদেহ।

গত দুই দিনে লালমনিরহাটের তিস্তা নদী থেকে মোট তিনটি মরদেহ উদ্ধার করে পুলিশ এবং এলাকাবাসী।

এরমধ্যে ৫ অক্টোবর সদর উপজেলা থেকে একটি এবং ৬ অক্টোবর সদর ও হাতীবান্ধা থেকে আরও দুইটি মরদেহ উদ্ধার করা হয়। এসব এলাকায় বন্যার পানি নেমে যাবার পর ধানক্ষেত এবং চরে মরদেহগুলো পড়েছিলো।

এদিকে, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে নওগাঁর বিভিন্ন নদ–নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে বাঁধগুলো মেরামতের ফলে বন্যাকবলিত এলাকায় নতুন করে পানি প্রবেশ না করায় সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

এছাড়া গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এখনও তলিয়ে রয়েছে ময়মনসিংহে কয়েক হাজার হেক্টর জমির ফসল।

এসএ/দীপ্ত নিউজ