শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সিকিমে বন্যায় নিখোঁজ শতাধিক ব্যাক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিকিমে বন্যায় নিখোঁজ শতাধিক ব্যাক্তি

 

ভারী বর্ষণে ভারতের সিকিমে আকস্মিক বন্যায় প্রাণ গেছে অন্তত ১৪ জনের। এখনও ২২ সেনাসহ নিখোঁজ রয়েছেন শতাধিক ব্যাক্তি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বন্যায় অন্তত ১৪টি সেতু ভেঙে পড়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে ৩ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিকিমে মঙ্গলবার রাতভর ভারী বর্ষণ হয়। অতি বৃষ্টির কারণে জেলার উত্তরাঞ্চলের লোনাক হ্রদের পানি উপচে পড়ে।

এর আগে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বন্যায় লাচেন উপত্যকার তাদের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে তিস্তা নদীতে হঠাৎ করে পানির স্তর ১৫ থেকে ২০ ফুট বৃদ্ধি পেয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ