শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সিএনজি অটোরিক্সায় ছিনতাইয়ের শিকার নারী ডাক্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিএনজি অটোরিক্সায় ছিনতাইয়ের শিকার নারী ডাক্তার
ফুলগাজী থানা

ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাট থেকে সিএনজি অটোরিক্সায় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী চিকিৎসক। ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা ও জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার একদিন পার হয়ে গেলেও পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, পুরাতন মুন্সিরহাট থেকে ফুলগাজী বাজারে কেনাকাটার উদ্দেশ্যে সিএনজি অটোরিক্সায় উঠেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফারিন। যাত্রী ছদ্মবেশে আগে থেকে বসা ছিল তিন ছিনতাইকারী। গাড়ীটি পুরাতন মুন্সিরহাট ও নতুন মুন্সিরহাটের মাঝামাঝি জায়গায় পৌঁছলে চালক গাড়ীটি থামায়। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিন্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র।

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম জানান, ডা. ফারিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানিয়েছেন।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাননি। মৌখিক অভিযোগের ভিত্তিতে স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আবদুল্লাহ আল–মামুন/পূণিমা/দীপ্ত নিউজ