শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

আবারো সালমান খানকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আবারো সালমান খানকে হত্যার হুমকি
সালমান খান। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবির ট্রেলার মুক্তির পরে সবেই প্রচার শুরু করেছেন তিনি। এর মধ্যেই এবার তারিখ উল্লেখ করে (৩০ এপ্রিল) সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন ‘রকি ভাই’ পরিচয় দেয়া এক ব্যক্তি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, সোমবার (১০ এপ্রিল) রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এই হুমকি দেয়া হয়। হুমকি দেয়া ওই ব্যক্তি রাজস্থানের যোধপুর শহরের বাসিন্দা। তিনি স্বঘোষিত গোরক্ষক। আগামী ৩০ এপ্রিল সালমান খানকে খুন করা হবে—এমন হুমকি দিয়েছেন ওই গোরক্ষক।

এনআইকে মুম্বাই পুলিশ জানায়, গতকাল পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। নিজেকে রাজস্থানের যোধপুরের ‘রকি ভাই’ বলে পরিচয় দেয়া এক ব্যক্তি সালমান খানকে ৩০ এপ্রিল হত্যা করবেন বলে হুমকি দেন। বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

এদিকে লাগাতার হত্যার হুমকির পর নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করেছেন। কিনেছেন বুলেটপ্রুফ গাড়ি। সম্প্রতি ‘নিশান পেট্রোল এসইউভি’ নামের মাল্টি–স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে তাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে ইমেইলে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। পরে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, লাগাতার হুমকি পেয়ে সালমানের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন তার পরিবারের সদস্য ও প্রিয়জনরা। তবে পুলিশের ওপর আস্থা রয়েছে খান পরিবারের। তাই সালমানের প্রতিদিনের কর্মসূচিতে বদলি পুলিশ আনা হচ্ছে।

যূথী/দীপ্ত সংবাদ