শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা; কয়েক জেলায় স্কুল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা; কয়েক জেলায় স্কুল বন্ধ
ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে কমেছে তাপমাত্রা, বেড়েছে শীতের তীব্রতা। যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে রয়েছে, সেখানে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠদান বন্ধ ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁ ও দিনাজপুরে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের প্রভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বন্ধ আছে জেলার সব স্কুল।

কনকনে ঠান্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রভাবে দিনাজপুরেও স্কুল বন্ধ রাখা হয়েছে। কুড়িগ্রামে কুয়াশার দাপট না থাকলেও তীব্র ঠান্ডায় দুর্ভোগ পোহাচ্ছেন শ্রমজীবী মানুষ। সেখানে তাপমাত্রা নেমেছে ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াসে।

এছাড়া রংপুর ও রাজশাহীতে সকালে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র শীতের কারণে রাজশাহীতে বন্ধ রয়েছে স্কুলের পাঠদান। আর সকালে রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীতে সবচেয়ে কম।

 

আরও পড়ুন: বেড়েছে শীতের তীব্রতা, দেখা মিলছে না সূর্যের

 

আল / দীপ্ত সংবাদ