শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গোৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গোৎসব

 

রাজধানীর পাশাপাশি সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গোৎসব।

চট্টগ্রামে সকাল থেকে মন্ডপে মন্ডপে দেবীর ভক্ত–অনুসারিদের ঢল নামে। বন্দর নগরীর ১৫টি উপজেলায় এবার ২ হাজারের বেশি মন্ডপে চলছে পূজা।

বরিশাল নগরীর বিভিন্ন মন্দির ঘুরে দেয়া যায় দেবি দুর্গার আগমনে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে পটুয়াখালী জেলার সন্ধ্যায় ২০০ টি মন্ডপে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।

রাজশাহী মহানগরীর মন্দিরগুলোতে সকালে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা সম্পন্ন হয়। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে।

নারায়ণগঞ্জে ২২৪টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে। অন্যদিকে যশোরে ৮টি উপজেলায় এবার ৭৩৩টি মন্দির ও মন্ডপে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হয়েছে

সাভার উপজেলায় ২২২টি মণ্ডপে হচ্ছে দুর্গা পূজা। ভোর থেকেই মন্দিরে মন্দিরে শুরু হয়েছে পূজার কার্যক্রম।

মাগুরা জেলায় এ বছর ৭০৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে জেলা সদরে পৌরসভার সহ ২৫৫ টি, শ্রীপুর উপজেলাতে ১২৫ টি, মহম্মদপুর উপজেলাতে ১৫৫টি ও শালিখা উপজেলাতে ১৭০টি।

 

এসএ/দীপ্ত নিউজ