শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

সারাদেশে আজ থেকে রাজপথে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে আজ থেকে রাজপথে আওয়ামী লীগ

রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতাধীন সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরে আজ রবিবার (৪ আগস্ট) কর্মী জমায়েত এবং সোমবার (৫ আগস্ট) শোক মিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

শনিবার (৩ আগস্ট) রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।

আওয়ামী লীগের দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, রবিবার (৪ আগস্ট) রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করা হবে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক মিছিল করা হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ হয়েছে। আন্দোলন এখন তৃতীয়পক্ষের হাতে, যারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা তাদের অপচেষ্টা সফল হতে দেবো না।’

উল্লেখ্য, এদিকে, আজ সারাদেশে ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

এসএ/দীপ্ত সংবাদ