শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

আবারও অবরোধ পালন করছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আবারও অবরোধ পালন করছে বিএনপি

 

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচনের দাবিতে সারাদেশে আবারও অবরোধ পালন করছে বিএনপি ও এর মিত্ররা।

রবিবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বিএনপি নেতা রুহুল কবির রিজভী এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

তবে, আগের মতোই ঢিলেঢালাভাবে চলছে সকাল–সন্ধ্যার এই অবরোধ কর্মসূচি। জনজীবনে এর প্রভাব নেই বললেই চলে। চলাচল করছে সব ধরনের যানবাহন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ–সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে দলটি।

 

এসএ/দীপ্ত নিউজ