শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সায়েন্স ল্যাব এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সায়েন্স ল্যাব এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে লাঠিসোঁটা হাতে তিন কলেজের শিক্ষার্থীদের সড়কে অবস্থান। ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে সংঘর্ষ শুরু হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সংঘর্ষের জেরে রাজধানীর গ্রিনরোড এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করেছে পুলিশ।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সংবাদমাধ্যমকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সংঘর্ষের কারণ এখনও সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, আইডিয়াল কলেজের বাসে ঢিল মারাকে কেন্দ্র সংঘর্ষ শুরু হয়।

এফএম/দীপ্ত সংবাদ