শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাভারে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, আটক দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, আটক দুই
আটককৃত দুই ব্যক্তি

ঢাকার সাভারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা একটি বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণীর একটি তক্ষক প্রানী উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে আমিনবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রাণীটি পাচারের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন– মো. ইউসুফ আলী (৩৫) ও মো. মামুন হোসেন (২৮)। তারা উভয়ই যশোরের শার্শা থানা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানা পুলিশের উপ–পরিদর্শক ও আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ হারুন অর রশীদ বলেন, শুক্রবার সকালে পুলিশের একটি টহল দল আমিনবাজার এলাকায় ডিউটি করাকালীন সন্দেহ হওয়ায় দুই ব্যক্তিকে তল্লাশী করে। এ সময় তাদের কাছে বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণীর একটি তক্ষক উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্তদের নিকট থেকে ১০৯ পিস ইয়াবাও জব্দ করা হয়।

পুলিশ সুত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে যে তারা এক লাখ টাকার বিনিময়ে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকার স্থানীয় কিছু ব্যক্তির নিকট থেকে তক্ষকটি সংগ্রহ করেছিল। পরবর্তীতে ১০ লাখ টাকার বিনিময়ে তক্ষকটি অন্য এক ব্যক্তির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে তক্ষকটি নিয়ে তারা ঢাকার সাভার আসে। পরবর্তীতে এটিকে ভারতে পাচারের উদ্দেশ্যে ছিলো চক্রটির।উদ্ধারকৃত তক্ষকটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ হারুন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ফরেস্টার মো. হাফিজুর রহমা বলেন, দুপুরের দিকে পুলিশের পক্ষ থেকে ঘটিনাটি আমাদের জানানো হলে আমরা পুলিশের কাছ থেকে তক্ষকটি উদ্ধার করেছি। এটি সরীসৃপ শ্রেণীর একটি প্রাণী, যেটির দৈর্ঘ্য সাত ইঞ্চি ও ওজন ৪৫ গ্রাম।উদ্ধারকৃত তক্ষকটি প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

এ দিকে তক্ষক উদ্ধারের খবর পেয়ে আমিন বাজার পুলিশ ফাড়িতে ছুটে আসেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

এম এ হালিম/পূর্ণিমা/দীপ্ত নিউজ