শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাভারে তেলের ট্যাংকার উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাভারে তেলের ট্যাংকার উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১
আগুনে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

সাভারের হেমায়েতপুরে তেলের ট্যাংকার উল্টে লাগা আগুনে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এ সময় একজন নিহত ও সাতজন দগ্ধ হন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ঢাকা–আরিচা মহাসড়কের জোড়পুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম নজরুল ইসলাম (৪৫)। এ ঘটনায় ঢাকা–আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মহাসড়কে যান চলাচল বন্ধ। আগুনে মৃত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।‘