শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে চুরি হওয়া মুর্তি উদ্ধার

Avatar photoAdib Jamal

 

সাভার পৌরসভা এলাকায় বসতঘরের মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন ধরনের ১৪ টি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে সাভারের মজিদপুর থেকে মুর্তিগুলো উদ্ধার করাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন, সাভার কাতলাপুরের নিতাইয়ের ছেলে নির্মল (২৫), মজিদুপুরের জাবেদ আলী ব্যাপারীর ছেলে আমির হোসেন ব্যাপারী (৫৫) ও ভোলা জেলা থানার বেলু মিয়ার চর গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে শহিদ হাওলাদার (৩৫)

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ আগষ্ট দুপুরে বরুন ভৌমিক নয়নের বাড়ির চতুর্থ তলার মন্দিরের ভেতর হতে বিভিন্ন ধরনের মূর্তি আসামীরা সুকৌশলে জানালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী বাদি হয়ে ৩ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের দিক নির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান অভিযান পরিচালনা করে সিসি টিভি ফুটেজের সহায়তায় ১৪ মুর্তি ও উপসনালয়ের বিভিন্ন সামগ্রী উদ্ধার করে।

পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি জানান, বরুন ভৌমিক নয়নের মন্দিরের তার প্রয়াত মায়ের রেখে যাওয়া স্মৃতি স্বরুপ দুইটি পিতলের মুর্তি চুরি হয়৷ পরে তার অভিযোগের প্রেক্ষিতে সাভার মডেল থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৪ ঘন্টার মধ্যে সকল মূর্তি ও মালামাল উদ্ধার করেন।

তিনি আরও জানান, আসামীদের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More