শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রবিবার (৮ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ভোর তিনটার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজ থেকে হুইলচেয়ারে করে তাকে নামিয়ে আনা হয়। এসময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।

সোমবার (৯ জুন) সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন।

উল্লেখ্য, গত ৭ মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১২৪ জনকে আসামি করা হয়েছে।

আবদুল হামিদের দেশত্যাগকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ঢাকার বিমানবন্দরে দায়িত্বে থাকা ইমিগ্রেশনের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং এক উপপরিদর্শক ও এক সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।