সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবেনা: হামিম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা— বলে মন্তব্য করেছেন ঢাবি কবি জসীমউদ্দীন হল ছাত্রদল আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা, কোন সামাজিকতা হবেনা। কারণ, ওরা এ দেশের শত্রু— বলে মন্তব্য করেছেন ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদল আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

‘দীপ্ত নিউজ’ পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা, সাবেক ও বর্তমান ছাত্রলীগের সমাজ হবেনা , সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন সামাজিকতা হবেনা। কারণ, ওরা এ দেশের শত্রু। ওদের হাতে লেগে আছে শহীদ আনাসের রক্ত , ওদের হাতে লেগে আছে শহীদ আবরার ফাহাদের রক্ত।”

‘বর্তমান ও সাবেক ছাত্রলীগের প্রতি একমাত্র প্রেম থাকবে যারা বিকৃত মনস্তাত্বিকতার অধিকারী তাদের। তবে কোন দেশপ্রেমিক মেধাবী মানুষ যেন হেনস্তা না হয়।’

‘সাবেক ছাত্রলীগের পুনর্বাসনকেন্দ্র ছাত্রশক্তি ও সাবেক ছাত্রলীগের আশ্রয়স্থল ইসলামী ছাত্রশিবিরকে বলবো– দেশপ্রেমিকতার পরিচয় দিন, জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করবেন না।’

“অতীতে ,৭১ এ মাফ পেয়েছেন; জুলাই অভ্যুত্থানের পর সরকারের অংশ হয়ে দুর্নীতি করেও মাফ পেয়েছেন এবার কিন্তু আর মাফ হবে না।”

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More