শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

 

ফিলিস্তিনের গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে।

মৌরিতানিয়া ও মিসর এই প্রস্তাব উত্থাপন করে।

বাংলাদেশ, ভারতসহ ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ১০টি দেশ ভোট দিয়েছে বিপক্ষে। ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ।

গাজায় নির্বিচারে বোমাবর্ষণের কারণে ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দাতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময এই মন্তব্য করেন তিনি।

এদিকে, দক্ষিণের খান ইউনিসক কেন্দ্র করে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

এছাড়া মিশরীয় সীমান্তের কাছে রাফাতেও যুদ্ধ চলছে। পশ্চিম তীরের জেনিনে, ইসরায়েলের ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ