শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত এক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতক্ষীরায় বজ্রপাতে নিহত এক

সাতক্ষীরার কালীগঞ্জে বজ্রপাতে আব্দুর রউফ (৩৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বেলা ১২টায় কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ একই এলাকার গফুর সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুর রউফ কৃষিকাজ করতেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে স্থানীয় রফিকুল ইসলামের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অনুরোধে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

রঘুনাথ খাঁ/আফ/দীপ্ত নিউজ