শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও দু’জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও দু’জন নিহত

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫আগস্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ২ নারীসহ ৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ‘আড়াইশ’।

মারা যাওয়াদের একজন হলেন সোনিয়া খাতুন (৩২)। তিনি কলারোয়া পৌরসভার নাদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী। মারা যাওয়া অপরজন হলেন অমলেন্দু শর্মা (৮২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের সতীশ শর্মার ছেলে।সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান,সোনিয়া খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান।

তিনি আরও জানান, অমলেন্দু শর্মা তিন দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২শ’ ৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি– বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা সুস্থ্য হয়েছেন।

শায়লা/ দীপ্ত নিউজ