শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

সাতক্ষীরায় বিনেরপোতা ব্রীজের পাশে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) সকাল ৬টার দিকে সাতক্ষীরা–খুলনা সড়কের বিনেরপোতা ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল কুদ্দুস গাজী (৭০)। তিনি সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের বিনেরপোতা গ্রামের মৃত রুপচাঁদ গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, কুদ্দুস গাজী ব্যাটারীচালিত মটর ভ্যান নিয়ে শুক্রবার ভোরে বাড়ি থেকে বের হয়ে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। বিনেরপোতা ব্রীজের পাশে পৌঁছালে পিছন থেকে আসা একটি দ্রুতগামি ট্রাক তার ভ্যানের পিছনে ধাক্কা মারে। এতে ভ্যান উল্টে তিনি রাস্তায় পড়ে যেয়ে মারাত্মক জখম হন। সকাল সাড়ে ৬টার দিকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় কুদ্দুসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি।