শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

সাড়ে ৯ ঘণ্টা পর দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাড়ে ৯ ঘণ্টা পর দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দেশের দুটি গুরুত্বপূর্ণ নৌপথে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকায় দৌলতদিয়া–পাটুরিয়া এবং আরিচা–কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথে রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ–দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যানবাহন বোঝাই করে থাকা বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি রো রো ফেরি নোঙর করে রাখা হয়।

অন্যদিকে, একই কারণে শনিবার রাত পৌনে ১২টা থেকে আরিচা–কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

পাটুরিয়া ফেরি ঘাটের উপ–মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশা কমার পর আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। বর্তমানে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ছোট–বড় ১৭টি ফেরি চলাচল করছে।

দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় নৌপথের ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে।