শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে মোটরসাইকেল দুর্ঘটনায় পলিন চাকমা (৩০) একজন নিহত হয়েছে। পলিন একুইজ্জ্যাছড়ি এলাকার বাসিন্দা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাজেক ইউনিয়নের ১৪ কিলো একুইজ্জ্যাছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ কিলো একুইজ্জ্যাছড়ি এলাকায় উদয়পুর সীমান্ত সড়কের নির্মাণসামগ্রী পরিবহন কাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।

সাজেক থানা ওসি নুরুল হক বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে একুইজ্জ্যাছড়ি এলাকায় মোটরসাইকেল সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আমাদের টিম ঘটনাস্থলে পাঠিয়েছি, আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা আপাতত ট্রাক ড্রাইভারকে আটকে রাখা হয়েছে। নিহতের লাশ স্থানীয়দের হেফাজতে আছে। আমরা পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবো।

এসএ/দীপ্ত নিউজ