শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাজেকে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাজেকে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সীমান্ত সড়কের কাজে নিয়োজিত একটি ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উদয়পুর ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মকর্তা শিরীন আক্তার।

ইউএনও বলেন, এলাকাটি দুর্গম হওয়াতে ওখানে পৌঁছাতে একটু সময় লাগছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

এদিকে, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাতুলাল চাকমা জানান, শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরছিল। এসময় ডাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৮ জন।

উল্লেখ্য, ডাম্প ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন।

 

এসএ/দীপ্ত সংবাদ